বিদায় শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান
ইসলামপুরবাসীর হৃদয়ে স্থায়ী হয়ে যাওয়া একজন মানবিক প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তৌহিদুর রহমান স্যারকে রক্তসৈনিক ও ক্লিন আপ বাংলাদেশ ফাউন্ডেশন, জামালপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক বিদায় শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান। দায়িত্ব পালনকালে আপনার মানবিকতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা নিয়ে গৃহীত কার্যকর উদ্যোগ সবই আমাদের কাছে অনুপ্রেরণার উৎস। রক্তসৈনিক স্যার, কাজের প্রতি আপনার নিষ্ঠা আমাদের শিখিয়েছে মানুষের পাশে থাকাই প্রকৃত প্রশাসনিক সফলতা। ইসলামপুরবাসী আপনাকে অবশ্যই মিস করবে। আপনার নতুন কর্মস্থলে অফুরন্ত সফলতা, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করি। #মানবতার_সৈনিক #রক্তসৈনিক_জামালপুর #bloodsainikbangladeshfoundation
