যোগাযোগ ডোনেশন
Account
লগ ইন নিবন্ধন করুন

শেরপুরের শ্রীবরদীতে রক্তসৈনিক ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত।

05 May, 2026 রক্তসৈনিক 1 মিনিট পড়া
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীবরদী কল্যাণ সমিতির সভাপতি জসিম উদ্দিন বাদল। উক্ত মেডিকেল ক্যাম্পে ২৭০ জন রোগীর চক্ষু চিকিৎসা, চশমা বিতরণ ও ৩০ জন মহিলা রোগীর ও ২৭ জন পুরুষ রোগীর সানী সনাক্তকরণ করে তাদের বিনামূল্যে সানী অপারেশন জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয় এবং ৩৪৫ জন লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাঃ আবদুল্লাহ আল নোমান, মেডিকেল অফিসার-শেরপুর ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল, ডা: ইফফাত আরা প্রিয়া, মেডিকেল অফিসার-ভিশন সেন্টার, শেরপুর, মো:মনিরুজ্জামান মানিক ইনচার্জ এন্ড অপ্টোমেট্রিস্ট-ভিশন সেন্টার, শেরপুর, সাবেক ইউপি সদস্য নূরল ইসলাম, সমাজসেবক হারুন অর রশীদ, কাজির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, শেরপুরের সভাপতি মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শ্রীবরদী উপজেলার সহ সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, পৌর সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর। মো: আবু নাঈম রাসেল রিসিপশনিষ্ট,ভিশন সেন্টার শেরপুর
মো:চান মিয়া সাপোর্ট স্টাফ-ভিশন সেন্টার শ্রীবরদী,
ররক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার সভাপতি কাওছার আহমেদ, এডমিন প্যানেল সদস্য তানকিন হোসনে তুহিন, চরশেরপুর ইউনিয়ন শাখার সহ সমন্বয়ক নাজমুল হাসান, কার্যকরী সদস্য জিহাদ মিয়া, পিউ, সাগর, রিফাত পারভেজ, মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় আশুবালি (৮৯) বলেন আমরা গরীব মুর্খ মানুষ ডাক্তর কোনো পামু? বালা অইছে ইনু ডাক্তর আইছে চোখ দেখাইলাম ডাক্তার কইলো কিয়ের বলে চোখে পর্দা পরছে কাটতে অবু বয়স্ক ভাতা কার্ড নিয়ে মমিসিং হাসপাতালে যাওন নাগবো। দেহি আল্লাহ কি করে।
বয়স্ক বুলি বানু বলেন হুনলাম চোকের ডাক্তর আইছে বুইড়ে মানুষ আবার পাইনে নাতিনডা আনলো চোক দিয়ে গুইলে দেকতাম নাতি ছেড়াডা দইরে দইরে আনলো ডাক্তর গগজ দিলো এহন এল্লা চকচকা দেকতাছি। অক্তের পোলারা বালাই করছে বাড়ি বুলগো ডাক্তর আনছে।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া বলেন শহরের অদূরে এই গ্রাম কিন্তু এখনও এত মানুষ চোখের সমস্যায় আক্রান্ত জানা ছিলো না। চোখ খুবই মূল্যবান সম্পদ এর গুরুত্ব দিতে হবে চিকিৎসায় কোন গাফিলতি করা সমিচিন নয়। আমরা সবসময় অসহায় মানুষের পাশে আছি, টাকার অভাবে কারও চোখের চিকিৎসা বন্ধ হবে না আপনারা শেরপুর ডায়াবেটিস হাসপাতালের ভিশন সেন্টারে চলে আসবেন সৃষ্টিকর্তা সহায় হলে আমরা চিকিৎসা সুব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু বলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করে স্রষ্টার সন্তুষ্টির জন্য আমরা রক্তসৈনিক এর স্বাভাবিক মানবিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সহযোগী সেবা সংস্থার মাধ্যমে এরকম মেডিক্যাল ক্যাম্প করে থাকি। ভিশন সেন্টারের সহযোগিতায় এত গুলো মানুষের চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের চিকিৎসা ব্যবস্থা করতে পেরে আমরা ডাঃ কে জামান বিএনএসবি হাসপাতাল, ময়মনসিংহ পরিবার ও আজকের প্রোগ্রাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি রক্তসৈনিক কৃতজ্ঞ।
0
আপনার কার্ট দেখুন