শেরপুরে রক্তসৈনিকের বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর রক্তসৈনিক কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখার পক্ষ উদ্যোগে ৯ আগস্ট ২০২৬ বিকেলে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার
কুড়িকাহনিয়া ইউনিয়নের ইন্দিলপুর মুসলিম বাড়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছ বিতরণ করা হয়েছে উপস্থিত ছিলেন রক্তসৈনিক শ্রীবরদী উপজেলা শাখার সম্মানিত সভাপতি পিকে এস দীপন সাধারণ সম্পাদক শাহিন মিয়া রক্তসৈনিককুড়িকাহনীয়া ইউনিয়ন শাখার সভাপতি এস এম জাকির হোসেন সহ রক্তসৈনিক কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক এস আই শহীদ ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুর রহমান হাসান ও প্রচার সম্পাদক নিরব মিয়া সহ অত্র মাদ্রাসার শিক্ষকগন।
পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে অত্র মাদরাসায় ফলজ, বনজ ও কৃষ্ণচূড়া বৃক্ষ রোপন করেন।
