রক্তসৈনিক মিশন কৃষ্ণচূড়া
"গাছ মানুষের স্বপ্নের প্রতিচ্ছবি"
একটি গাছের চারা রোপনের সাথে সাথে আমরা আমাদের স্বপ্নটাও তার সাথে মাটিতে রোপন করি। গাছের ডাল পালার সাথে পাল্লা দিয়ে আমাদের সকলের স্বপ্নগুলো বেড়ে উঠে, একদিন এই স্বপ্নগুলোই গাছের ফুল হয়ে ফুটবে ও তার সৌন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করবে। আজ ৯ আগস্ট বিকেলে শেরপুর পৌরসভার অন্তর্গত পৌর বাস টার্মিনাল প্রাঙ্গনে জাকারান্ডা ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করে এ কাজের শুভ উদ্বোধন করেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, সদস্য মামুন মিয়া, জিহাদ প্রমূখ।
চলুন সবাই একটি করে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করি। আমাদের চারপাশের পরিবেশটাকে মুগ্ধকর করে সাজাই।
আসুন গাছ লাগাই নিজেকে বাঁচাই
যে সকল শিক্ষা কিংবা ধর্মীয় ১০০ প্রতিষ্ঠানে কৃষ্ণচূড়া গাছের চারাগাছ নিতে আগ্রহী প্লিজ যোগাযোগ করুন।
