হাতে পোকা ধরা পাগলের পাশে রক্তসৈনিক
হাতে ঘা হয়ে সেখানে পোকা কিলবিল করছে । দুরগন্ধে আসেপাশে থাকা যায় না । খাবার দিলে ফেলে দেয় । মরা মুরগী কুড়িয়ে খায়। পরিবার পরিজনহীন পাগলের পাশে দাড়ালো রক্তসৈনিক। সকল চিকিৎসা সহযোগিতা করে তারপর স্যোসাল মিডিয়ায় পোষ্ট করে তার পরিবারের সন্ধান পেয়ে তার বড় বোনের কাছে তুলে দেওয়া হয় হাসপাতালে। পরে কিছু দিন হাসপাতালে সুস্থ থাকার পর তাহার বড় বোনের কোলে মাথা রেখে মৃত্যুবরন করলে। রক্তসৈনিক টিম তার জানাজায় শরীক ও কাফন -দাফনের ব্যবস্থা করেন।
