যোগাযোগ ডোনেশন
Account
লগ ইন নিবন্ধন করুন

ইসলামপুরে রক্তসৈনিকের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৬ শতাধিক মানুষ

26 Sep, 2026 রক্তসৈনিক 1 মিনিট পড়া

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে ৬ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।


ক্যাম্পে মেডিসিন, ডেন্টাল, গাইনি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মো. জুবায়ের, উপজেলা নির্বাহী অফিসার, ইসলামপুর, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ইসলামপুর থানা, জামালপুর।


সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাল উদ্দিন, প্রধান উপদেষ্টা, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, জামালপুর জেলা।


এ সময় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে উপস্থিতদের সচেতন করা হয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


অতিথিরা বেলগাছা ইউনিয়নে এমন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজনে: রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, জামালপুর জেলা শাখা। 

সহযোগিতায়: জনাব মো. আফসার আলী আকন্দচেয়ারম্যান পদপ্রার্থী, ২ নং বেলগাছা ইউনিয়ন।

0
আপনার কার্ট দেখুন