শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ শুরু
যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করি পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান তথা দেশ গড়তে সহযোগিতা করি।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান Razia Samad Dahlia খালাম্মার উদ্যোগে
ও ভিবিডি শেরপুর টিমের সহযোগিতায়
চাপাতলি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল কোমলমতি শিশুদের মাঝে বর্জ্য সম্পর্কে সচেতন করা হল। গান ছবি ও ভিডিওর মাধ্যমে শিশুরা জানল পচনশীল ও অপচনশীল বর্জ্যের পার্থক্য। কেন দুটো আলাদা ডাস্টবিনে ফেলতে হবে সে বিষয়ে সরাসরি প্র্যাটিকাল প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয়েছে।
বাকিটা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত চর্চার মাধ্যমে ওদের অভ্যস্ত করে তুলতে হবে।
আয়োজনেঃ রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন
বাস্তবায়নেঃ ভলান্টিয়ার ফর বাংলাদেশ, শেরপুর।
পরিচ্ছন্ন মানসিকতা পরিচ্ছন্ন বাংলাদেশ
